কবিতা
আমি ভালো আছি
রোগের সাথে করেছি ভিষন সন্ধি
জীবন আমার জীবানুর হাতে বন্ধি
সুখে থাকার করি অভিনয়
খুজি হারিয়ে যাবার ফন্দি।।
কানে বাজে না ফেরার মধুর শব্দ
অপেক্ষায় আছি কবে হবো স্তব্ধ
দ্বায়িত্বগুলোর মুখ চাপা হাসি
করতে যেদিন পারবো আমি জব্দ।।
জীবন আমায় দেয়নিতো খুব বেশি
নিজের ধোয়ায় নিজেই ফেসে গেছি
শত যন্ত্রনা বুকে চেপে রেখে
মুখে আমার অর্থহীন সেই হাসি।।
আমি ভালো আছি…