কবিতা
জীবন ছবি
বিভ্রান্তির বিশাল ক্যানভাসে
একা বসে আকি জীবন ছবি
আজকে আমার জীবন গল্পতে
আমিই পাঠক আমিই আমার কবি।
সবাই হাসে সত্য কিবা মিছে
আমার হাসিরই নেই যে কোনো অর্থ
বাস্তবতার চাকার নিচে পিষে
ব্যাস্ত আমি খুজতে নিজের স্বার্থ।
মন ব্যাধিতে হয়রান খুব আমি
খুজে ফিরি আমি জীবনের শেষপ্রান্ত
উদ্দেশ্যহীন দায়িত্বের পথে নামি
সুখ শব্দটি আমার জন্য ভ্রান্ত।
জীবন নদীর জোয়ার ভাটায় ভেসে
খুজে ফিরি আমি ক্ষুদ্র সুখের চর
দায়িত্বগুলো যতই যাচ্ছে শেষে
গুটিয়ে নিচ্ছি মনের ছোট ঘর।