কবিতা
ধোয়া
নিজের ভিতর নিজেই লুকিয়ে থাকি
নিজেই নিজেকে দিয়ে চলেছি ফাকি
ধোয়ার ভিতর নিজের ছবি অাকি
জানিনা জীবন কতদুর যাবে,কতদিন আছে বাকি
ধোয়া ছাড়া জীবনটাই তো ফাকি
ধোয়া দিয়ে দুর্বলতা ঢাকি
ধোয়ার ভিতর নিজেকে নিজে দেখি
চমকে উঠে বলি আমি একি!
ধোয়া আমাকে ঠিকই ধরেছে জাকি
নিজের ধোয়ায় খাচ্ছি নিজেই ঝাকি
দুর্ভাবনায় পড়েছে জীবন পাখি
কষ্ট ছাড়া জীবন চলে নাকি??