কবিতা
ফাকি
গল্পের পটভূমি
এই কবিতাটি লেখা হয়েছিল এক বিষণ্ণ সন্ধ্যায়, যখন আমি জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে ছিলাম। 'ফাকি' শব্দটা আসলে আমাদের চারপাশের মেকি সম্পর্কগুলোর প্রতীক — যেখানে সবকিছু দেখতে সুন্দর কিন্তু ভেতরটা শূন্য।
দুঃখের হাওয়ায় বদলে গেছে
অামার চারিপাশ
দুঃসপ্নে মলিন হলো
রঙ্গিন সে আকাশ।
এমনই যদি চলে যাবি
সাজবি মরন সাঝ
অামায় কেনো সঙ্গে নিলিনা
এ কেমন তোর কাজ!!
দুঃখের হাওয়ায় বদলে গেছে
অামার চারিপাশ
কালও তুই সঙ্গে ছিলি
একা আমি আজ।।
দুঃখের হাওয়ায় বদলে দিলো আমার চারিপাশ।।