কবিতা
সপ্ন
কোলাহোলের মাঝে আমি
নিরবতা নিয়ে হাটি
অর্ধমৃত মন আমার
কষ্টের সহপাঠী।।
সপ্ন আমার শত্রু হয়ে
হাতছানি দিয়ে ডাকে
জীবন আমার যাচ্ছে ক্ষয়ে
বাস্তবতার পাকে।।
অনেক রংয়ের সপ্ন ছিলো
সাদা সবুজ নীল
সেগুলো এখন অতীত শুধুই
নেই বাস্তবতার মিল।।
চলতে চলতে ক্লান্ত আমি
দ্বায়িত্ব নিয়ে কাধে
বাস্তবতায় ফেসে গেছি তাই
মরতে গেলেও বাধে।।